ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটক, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ পৌর জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কৃষকদল। ১০ হাজার পিস ইয়াবাসহ সংগঠনটির আহ্বায়ক মনির আলম ওরফে বাদশা আটকের তথ্য প্রকাশের পরদিনই কমিটি বিলুপ্তের ঘোষণা এলো।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ পৌর শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্তের বিষয়টি জানানো হয়।
কেন্দ্রীয় কৃষকদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ জাতীয়তাবাদী কৃষকদল কক্সবাজার জেলা শাখার অধীন টেকনাফ পৌর শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে কোস্টগার্ডের মাদকবিরোধী অভিযানে টেকনাফ পৌর কৃষকদলের আহ্বায়ক মনির আলম ওরফে বাদশাকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটকের তথ্য পাওয়া যায়। তার আটকের পরপরই টেকনাফ পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তের ঘোষণা আসে।
তবে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে কেন্দ্রীয় কৃষকদলের বিজ্ঞপ্তিতে শুধু ‘অনিবার্য কারণ’-এর কথা উল্লেখ করা হয়েছে। মনির আলমের আটকের সঙ্গে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করা হয়নি।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।