ভারতের আসামে দুই বাংলাদেশি আটক, জাল আধার কার্ড ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার

ভারতের আসামে দুই বাংলাদেশি আটক, জাল আধার কার্ড ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার

ভারতের আসামে দুই বাংলাদেশি আটক, জাল আধার কার্ড ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার গুয়াহাটির পাল্টনবাজার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল আধার কার্ড ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অপারেশনস টিম পাল্টনবাজার রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। অভিযানে আটক দুই ব্যক্তি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ।

গুয়াহাটি পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ (অপারেশনস) কুলেন্দ্র নাথ ডেকা জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে কর্মসংস্থানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

আটক ব্যক্তিদের কাছ থেকে জাল আধার কার্ডের পাশাপাশি বাংলাদেশি টাকার নোটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ভারতে অবস্থান ও প্রবেশের বিষয়ে আরও তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, আটক দুই বাংলাদেশিকে ভারত থেকে বহিষ্কারের জন্য ১৯৫০ সালের ‘ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্ট’-এর আওতায় আইনগত প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে অন্যান্য আইনগত ব্যবস্থাও চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed