কুড়িগ্রাম সীমান্তে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেল বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেল বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত দুই ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় দুই ভারতীয় নাগরিককে এ দেশীয় সহযোগীরা উদ্ধার করে প্রথমে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদের সেখান থেকে আটক করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

আহত ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার সুখচর থানার বড়বালু এলাকার আব্দুল মজিদ মণ্ডলের ছেলে আব্দুল আলীম এবং মৃত আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন।

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইসমাইল হোসেন জানান, ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিএসএফ তাদের বাংলাদেশি মনে করে আটক করে। পরবর্তীতে তাদের বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে চলে যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিকের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল হক জানান, সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *