নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী, শিক্ষকদের জন্য ছিল উপহার

নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী, শিক্ষকদের জন্য ছিল উপহার

নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী, শিক্ষকদের জন্য ছিল উপহার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সৌজন্য উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় নানিয়ারচর জোনের মানবিক সহায়তা, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী, শিক্ষকদের জন্য ছিল উপহার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর শেখ মোহাম্মদ নাঈম। এ সময় লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিলও উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষার বিস্তার এবং সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নানিয়ারচর জোন সবসময় স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করবে।

নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী, শিক্ষকদের জন্য ছিল উপহার

এ সময় শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধান অতিথি। শিক্ষার মানোন্নয়নে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষকেরাই জাতি গঠনের মূল কারিগর। তাঁদের নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা সৌজন্য উপহার গ্রহণ করে এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থসামাজিক উন্নয়নে নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা অর্জন করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *