সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলো টঙ্গীর আগুন

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলো টঙ্গীর আগুন

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলো টঙ্গীর আগুন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন সোয়া তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের বহুতল ভবনে আগুন লাগে। প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সব মিলিয়ে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed