খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাঁদাবাজির সময় ইউপিডিএফ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাঁদাবাজির সময় ইউপিডিএফ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাঁদাবাজির সময় ইউপিডিএফ সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের গালামনি পাড়া এলাকায় গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) সদর দপ্তর থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম ধরিলাল ত্রিপুরা (৩৫)। তিনি মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের কেওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ব্রামপ্রসাই ত্রিপুরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গালামনি পাড়া এলাকায় গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় স্থানীয় লোকজন ধরিলাল ত্রিপুরাকে আটক করেন। পরে তাঁকে গোমতী পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *