খাগড়াছড়িতে সম্প্রীতি কনসার্ট ২০২৬ অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি কনসার্ট ২০২৬’। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপির পৃষ্ঠপোষকতায় এবং খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় এ কনসার্টের আয়োজন করা হয়।
কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব, কর্ণিয়াসহ একাধিক শিল্পী সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করেন জনপ্রিয় বিভিন্ন গান।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কনসার্টে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।