শিশু সুরক্ষায় সমন্বয় বাড়াতে কক্সবাজারে ১৬ সংস্থার সভা

শিশু সুরক্ষায় সমন্বয় বাড়াতে কক্সবাজারে ১৬ সংস্থার সভা

শিশু সুরক্ষায় সমন্বয় বাড়াতে কক্সবাজারে ১৬ সংস্থার সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারে ক্যাম্পের বাইরে বসবাসকারী শিশুদের সুরক্ষা কার্যক্রমে সমন্বয় বাড়ানো, সেবার ঘাটতি চিহ্নিত করা এবং একই কাজের পুনরাবৃত্তি কমাতে ১৬টি আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় সংস্থার প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শহরের হোটেল সি গালে কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্মের (সিসিপিপি) ষষ্ঠ সাধারণ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিশু সুরক্ষায় কাজ করা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অংশ নেওয়া সংস্থাগুলোর মধ্যে ছিল সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ অন্যান্য সংস্থা।

জেলা শিশু কল্যাণ বোর্ডের দিকনির্দেশনায় পরিচালিত সিসিপিপি ক্যাম্পের বাইরে বসবাসকারী বাংলাদেশি শিশুদের সুরক্ষায় কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার, সেবার ঘাটতি চিহ্নিতকরণ এবং কার্যক্রমের পুনরাবৃত্তি কমাতে কাজ করে।

সভায় কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ বলেন, শিশুদের সমস্যাগুলো জটিল ও পরস্পর সম্পর্কিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারের পক্ষে কাজ করা সম্ভব নয়। কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় পথশিশু জরিপের ফলাফল ও শিশুদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠন করে সেগুলোর দায়িত্ব ও কাজের ক্ষেত্র নির্ধারণ করা হয়।

অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *