৯ বছর পর হারানো মেয়েকে ফিরে পেলেন মা

৯ বছর পর হারানো মেয়েকে ফিরে পেলেন মা

৯ বছর পর হারানো মেয়েকে ফিরে পেলেন মা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দীর্ঘ নয় বছর পর হারানো মেয়েকে ফিরে পেয়েছেন মা জাহানারা বেগম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে রামগড় থানা পুলিশের সহযোগিতায় মায়ের কাছে ফিরেছেন রমুজা আক্তার (৩৯)। দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা। মাকে কাছে পেয়ে আপ্লুত হন রমুজাও। এ সময় আদালত ও পুলিশের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহানারা বেগম।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন রমুজা। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে তাঁকে রাজশাহীর বায়া এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মহিলা ও শিশু-কিশোরীদের নিরাপদ আবাসনকেন্দ্রে (সেফহোম) রাখা হয়। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে। এরপর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

রমুজা আক্তার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাদমারা ইউনিয়নের রত্নপুর গ্রামের কবির আহাম্মদ ও জাহানারা বেগমের মেয়ে। তাঁর মা জানান, ২০০৭ সালে রামগড় উপজেলার বালুখালী গ্রামের মনসুর আলী চৌকিদারের সঙ্গে মেয়ের বিয়ে দেন তিনি। রমুজার সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অভাব-অনটন ও পারিবারিক অশান্তির মধ্যে ২০১৭ সালে মেয়ে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

৯ বছর পর হারানো মেয়েকে ফিরে পেলেন মা

জাহানারা বেগম বলেন, দীর্ঘদিন মেয়েকে ফিরে পাওয়ার আশায় ছিলেন তিনি। অবশেষে মেয়েকে কাছে পেয়ে তাঁর আনন্দের সীমা নেই। এ জন্য সংশ্লিষ্ট আদালত ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

স্থানীয় জনপ্রতিনিধি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘ নয় বছর পর মা-মেয়ের পুনর্মিলনে এলাকার সবাই আনন্দিত। এত দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় রমুজার কথা বলার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জের চৌহালী থানার পুলিশ নিখোঁজ-সংক্রান্ত একটি ডায়েরি করে। পরে আদালতের মাধ্যমে রমুজাকে রাজশাহীর সেফহোমে পাঠানো হয়। সম্প্রতি সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত হওয়ার পর মায়ের আবেদনের ভিত্তিতে রাজশাহী থেকে তাঁকে রামগড় থানায় আনা হয়। পরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁকে মা ও বোনের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *