খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় ২২ মণ্ডপে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় ২২ মণ্ডপে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় ২২ মণ্ডপে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও উৎসবের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে খাগড়াছড়িতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন ২২টি মণ্ডপে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সড়কে টহল ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব এবং বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বহুজাতিক ও বহুসাংস্কৃতিক বৈশিষ্ট্যের পার্বত্য খাগড়াছড়িতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়টিও বিজিবির কার্যক্রমে গুরুত্ব পাচ্ছে। নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি দুর্গম এলাকায় জনসেবামূলক উদ্যোগ, চিকিৎসাসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক জোরদারে কাজ করছে বাহিনীটি।

পূজামণ্ডপ-সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক পরিস্থিতি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে বিজিবি।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি ধর্মীয় উৎসবের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিজিবির এ উদ্যোগ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখরভাবে উদ্‌যাপনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed