সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, খুলছে সব পর্যটনকেন্দ্র

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, খুলছে সব পর্যটনকেন্দ্র

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, খুলছে সব পর্যটনকেন্দ্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে এখন থেকে পর্যটকেরা নিরাপত্তা নির্দেশনা ও নিয়ম মেনে সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

ফলে শুক্রবার থেকেই পর্যটকরা পুনরায় নিরাপত্তা ও নিয়ম মেনে সাজেক ভ্রমণ করতে পারবেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের গত ১১ অক্টোবর ২০২৬ তারিখের জারি করা নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

​জেলা প্রশাসন সূত্র জানায়, আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং ভ্রমণপ্রত্যাশীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তে পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সমবায়গুলোর দীর্ঘদিনের স্থবিরতা কেটে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সাজেকে পর্যটন কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে পর্যটকদের ভ্রমণের সময় নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার বিষয়টি গুরুত্বপূর্ণ।

​নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি পুনরায় পর্যালোচনার মাধ্যমে পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

​এদিকে জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এতে করে পর্যটন খাতের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলে এক বিশাল আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক এলাকায় অবরোধ ঘোষণা করা হয়েছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পর্যটকদের সুরক্ষায় সাজেক ভ্যালীতে ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৬ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেয় স্থানীয় সংগঠন দুটি। এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed