মহালছড়িতে বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া উপকরণ দিল সেনাবাহিনী

মহালছড়িতে বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া উপকরণ দিল সেনাবাহিনী

মহালছড়িতে বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া উপকরণ দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে মাইসছড়ি ইউনিয়নের বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়কে আর্থিক সহায়তা দেয় মহালছড়ি জোন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়ায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শন করেন জোন অধিনায়ক।

মহালছড়িতে বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া উপকরণ দিল সেনাবাহিনী

পরিদর্শনকালে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে তাদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে মহালছড়ি জোনের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগানোর পাশাপাশি শিক্ষকদের সহায়তা এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা নেওয়া হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে মহালছড়ি জোনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *