খাগড়াছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মাদ্রাসার শিক্ষকরা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি সদর উপজেলার পার্বতীনগর মধ্যম গঞ্জপাড়ার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকরা। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে মদিনাতুল উলুম মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার সভাপতি মো. আরিফ ইসলাম এবং সেক্রেটারি মো. নুরুল আলমের নেতৃত্বে প্রতিষ্ঠানের ৮ থেকে ১০ জন শিক্ষক মণ্ডপটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তাঁরা শান্তিপূর্ণভাবে মণ্ডপ ত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় মণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের সৌজন্য পরিদর্শন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।