সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সহায়তা দিল ৫৪ বিজিবি

সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সহায়তা দিল ৫৪ বিজিবি

সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সহায়তা দিল ৫৪ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে এক অসহায় ও দুস্থ নাগরিককে আর্থিক অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর পক্ষ থেকে নিউথাংনাং পাড়ার বাসিন্দা ডজেন ত্রিপুরার হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ সহায়তা প্রদান করা হয়। অধিনায়কের পক্ষে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ডজেন ত্রিপুরার হাতে অনুদানের অর্থ তুলে দেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করাও এসব কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

বিজিবি আরও জানায়, দুর্গম পার্বত্য এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *