খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে খাগড়াছড়িতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রোববার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ের ফটক থেকে সচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে মুক্তমঞ্চে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

সভায় জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতোজা আলী খান, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক সাদিয়া আফরিন কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এমএন আবছারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পরে পৌর এলাকার বিভিন্ন নালা-নর্দমায় স্প্রে করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ দূর করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *