মীরসরাই সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় দুই গরু আটক

মীরসরাই সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় দুই গরু আটক

মীরসরাই সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় দুই গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে কয়লারমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লেবু বাগান নামক স্থান থেকে গরু দুটি আটক করা হয়। আটক গরুর আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে কয়লারমুখ বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় গরু দুটি আটক করা হয়।

বিজিবি জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রামগড় ব্যাটালিয়নের টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও মাদকদ্রব্য পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *