লক্ষীছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, পূজা উদ্‌যাপন কমিটিকে সেনাবাহিনীর সহায়তা

লক্ষীছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, পূজা উদ্‌যাপন কমিটিকে সেনাবাহিনীর সহায়তা

লক্ষীছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, পূজা উদ্‌যাপন কমিটিকে সেনাবাহিনীর সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। রোববার (১৮ অক্টোবর) তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জোন অধিনায়ক সকল সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে তিনি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও সৌজন্য উপহার তুলে দেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *