ছোটহরিণায় বিজিবির অভিযানে সেগুন কাঠ, বাংলা মদ ও ইউরিয়া সার জব্দ

ছোটহরিণায় বিজিবির অভিযানে সেগুন কাঠ, বাংলা মদ ও ইউরিয়া সার জব্দ

ছোটহরিণায় বিজিবির অভিযানে সেগুন কাঠ, বাংলা মদ ও ইউরিয়া সার জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষা, বনজসম্পদ রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে সেগুন কাঠ, বাংলা মদ ও ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মোট মূল্য ১ লাখ ৬৯ হাজার ১৬ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে ছোটহরিণা ব্যাটালিয়নের ১ নম্বর জিপি চেকপোস্টসংলগ্ন বাজার ঘাট এলাকায় নৌকায় তল্লাশি চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ১৩টি সেগুন গোল কাঠের লগ জব্দ করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ ২৩ ঘনফুট, যার আনুমানিক মূল্য ৯২ হাজার ৯৬৬ টাকা।

একই দিন সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধনুবাগ মাস্টারপাড়া সড়কের পাশে অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশে তৈরি ৩ দশমিক ৫ লিটার বাংলা মদ উদ্ধার করে বিজিবি। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ হাজার ৫০ টাকা।

May be an image of text

এ ছাড়া দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ছোটহরিণা ব্যাটালিয়নের অধীন বড়হরিণা ক্যাম্পের চেকপোস্টসংলগ্ন নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২৫০ কেজি বাংলাদেশি ইউরিয়া সার জব্দ করা হয়। ক্যাম্প থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

তিনটি অভিযানে জব্দ করা সেগুন কাঠ, বাংলা মদ ও ইউরিয়া সারের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৬৯ হাজার ১৬ টাকা।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও বনজসম্পদ রক্ষায় বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *