দুর্গম মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ট্যাংক স্থাপন করল সেনাবাহিনী

দুর্গম মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ট্যাংক স্থাপন করল সেনাবাহিনী

দুর্গম মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ট্যাংক স্থাপন করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম দুল্যাতলী ইউনিয়নের মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশে একটি পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পূর্ব মাগড়াছড়ি পাড়ার স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৪০০ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৮ অক্টোবর) পানির ট্যাংক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের অধীন দুল্যাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল।

এ সময় ক্যাম্প জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল বিন্দু চাকমা এবং পাড়ার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক উপস্থিত ছিলেন। পানির ট্যাংক স্থাপন করায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর দৈনন্দিন পানির চাহিদা পূরণে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও পানির ট্যাংকটির সুবিধা পাবেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লক্ষীছড়ি জোনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ‘সবার উপরে দেশ’ মূলমন্ত্রে পার্বত্য অঞ্চলে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *