বাঘাইছড়িতে কার্পের সঙ্গে শিং-মাগুর-কৈ মাছের মিশ্র চাষবিষয়ক প্রশিক্ষণ

বাঘাইছড়িতে কার্পের সঙ্গে শিং-মাগুর-কৈ মাছের মিশ্র চাষবিষয়ক প্রশিক্ষণ

বাঘাইছড়িতে কার্পের সঙ্গে শিং-মাগুর-কৈ মাছের মিশ্র চাষবিষয়ক প্রশিক্ষণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে কার্প জাতীয় মাছের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুকুরের পরিচর্যা, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগবালাই প্রতিরোধের বিষয়ে স্থানীয় মৎস্যচাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদের মিনি সম্মেলনকক্ষে মৎস্য অধিদপ্তরের ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা।

প্রশিক্ষণে অংশ নেওয়া মৎস্যচাষিদের কার্প জাতীয় মাছের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পুকুরের উপযুক্ত পরিবেশ বজায় রাখা, মাছের সুষম খাদ্য নিশ্চিত করা এবং রোগবালাই প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।

এ সময় প্রধান অতিথি বিল্টু চাকমা মৎস্যচাষিদের উদ্দেশে নিজের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। এ ধরনের প্রশিক্ষণ আধুনিক মাছ চাষের কৌশল সম্পর্কে চাষিদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *