কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৬২ জন

কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৬২ জন

কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৬২ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ ৬২ জন স্থানীয় বাসিন্দা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের হরিণছড়া মুখ পাড়ায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন।

১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ’র তত্ত্বাবধানে আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ব্যাটালিয়নের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. ইফতেখার হোসাইন।

কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৬২ জন

ক্যাম্পে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় বাসিন্দাদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *