বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭, হাসপাতালে ভর্তি ১

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭, হাসপাতালে ভর্তি ১

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭, হাসপাতালে ভর্তি ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবান সদর উপজেলার রেইছা ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ৩ নম্বর রেইছা ইউনিয়নের লেমুঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে খেলাধুলায় ব্যস্ত শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ওপর হঠাৎ আক্রমণ চালায় কুকুরটি। এতে চারজন বয়স্ক ব্যক্তিসহ মোট ১৭ জন আহত হন। পরে তাঁদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়।

রেইছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মনসুর জানান, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদ আনোয়ার জানান, কুকুরের কামড়ে আহত ১৭ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *