ফটিকছড়ি সীমান্তে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

ফটিকছড়ি সীমান্তে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

ফটিকছড়িসীমান্তে বিজিবির অভিযান: মদ, ইয়াবা, অবৈধ কাঠ ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ৩ সীমান্তে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার আধাঁরমানিক সীমান্তের উত্তর আধাঁরমানিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন আধাঁরমানিক বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ লক্ষ্যে রামগড় ব্যাটালিয়নের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার দমন, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে। এসব অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সীমান্ত এলাকার বাসিন্দাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *