পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

আটকে পড়া পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

জার্নাল প্রতিবেদক

অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।

রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।

বুধবার, ২১ অক্টোবর জারি করা ওই বিজ্ঞপ্তিতে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, পুলিশ প্রশাসন এবং বাঘাইছড়ি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

রাঙামাটির সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, দুর্গাপূজার ছুটিতে সাজেকে সকালে ও বিকেলে মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি পর্যটক সাজেকে প্রবেশ করেছে। এখন হঠাৎ বিকেলে এমন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষণায় কোনো পর্যটক বের হতে পারেনি। এখন প্রশাসনের সাথে যোগাযোগ করে কীভাবে পর্যটকদের নিরাপদে বের করা যায়, সেটি আলোচনা করব। এই ঘন ঘন বন্ধে পর্যটন ব্যবসায় বিশাল ক্ষতিতে পড়বে পর্যটন খাত।

উল্লেখ্য যে, বুধবার বিকেলে তিন দফা দাবিতে তৃতীয়বারের মতো সাজেক সড়কে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ঘোষণা করেছে ইউপিডিএফ মদদপুষ্ট সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *