দীঘিনালায় নিজ বাড়িতে তরুণীর মৃত্যু, কারণ অজানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সানজিদা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বেতছড়ি বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা সানজিদাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তবে সানজিদার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশ তরুনীর মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত করছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যা আলামত পাওয়া গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।