সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার করে সরকারের সাথে আলোচনায় বসার আহ্বান এমপি ওয়াদুদ ভূইয়ার
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া সাজেক ইস্যুতে আন্দোলনকারীদের সড়ক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, সরকারের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান করুন। জনগণকে কষ্ট দিয়ে আন্দোলন চালাতে গেলে সরকার কঠোর হতে বাধ্য হবে।
গতকাল বুধবার রাতে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ইউপিডিএফের মদদপুষ্ট সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী এসোসিয়েশনের উত্থাপিত ৩ দফা দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন কেন্দ্র সড়কে অবরোধের ঘোষণা দেয়া হয়।
এর মধ্যেই পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় রাঙামাটি জেলা প্রশাসন দ্বিতীয় দফায় সাজেক ভ্যালীতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বুধবার রাত থেকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।