সাজেক থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে আনল সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

সাজেক থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে আনল সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

সাজেক থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে আনল সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রথমে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে গুলি ছুড়ে। এসময় পর্যটকদের নিরাপত্তা ও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সাজেক থেকে ফিরতে থাকা পর্যটকেরা সেনা-পুলিশের সহায়তায় নিরাপদে দীঘিনালার কাছাকাছি পৌঁছেছেন। রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রবিক থেমে থেমে গোলাগুলির খবর পাওয়ার কথা জানিয়েছেন। তবে পর্যটকেরা নিরাপদে সাজেক ছেড়েছেন বলে তিনি জানান।

সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় প্রায় তিন হাজার পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। তবে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। পরে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সংগঠন ইউপিডিএফ ও জেএসএস সন্ত্রাসীদের বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধের ডাক দেয় ইউপিডিএফ মদদপুষ্ট সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন।

এদিকে, এ ঘটনায় জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, “এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার।” তাঁর দাবি, সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরাতেই এ ধরনের প্রচার চালানো হচ্ছে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গোলাগুলিতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *