সংকট নিরসনে সাজেক যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

সংকট নিরসনে সাজেক যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

সংকট নিরসনে সাজেক যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাঁচ দফা দাবিতে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ পঞ্চম দিনর মতো চলছে। ফলে বন্ধ সকল যানচলাচল।

সোমবার সকাল থেকে সড়কে আন্দোলনকারীদের তৎপরতা তেমন দেখা যায়নি।

তবে নতুন করেও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করেছে প্রশাসন।

সাজেক সংকট নিরসনে সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দুপুরে সাজেক উজবাজর পৌঁছানোর কথা রয়েছে। বিকেলে স্থানীয়দের নিয়ে সভা করার কথা রয়েছে। প্রতিনিধি দলটিতে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ হেডম্যান ও কার্বারীরা প্রতিনিধি দল।

সূত্র জানায়, আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সমঝোতার চেষ্টা চালানো হবে।

সংকট নিরসনে সাজেক যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা প্রশানসনের উদ্যোগে বাঘাইছড়িতে প্রথাগত দায়িত্ব পালনকারী হেডম্যান ও কার্বারীরীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। এতে সংকট সমাধনের পথ খুজছেন সকল পক্ষ।

অপরদিকে টানা অবরোধের কারণে সাজেকে দূরপালার যান চলাচল এবং পর্যটক প্রবেশ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় একদিকে থমকে গেছে পর্যটনব্যবস্থা, অন্যদিকে সাজেক ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও মানবিক সংকট।

এর আগে গতকাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সভায় সাজেক সমস্যা সমাধানে হেডম্যান প্রতিনিধি দিয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার আমেনা মারজানা বলেন, বাঘাইছড়ির হেডম্যান ও কার্বারীরীদের সাথে মত বিনিময় সভা করেছি। বিষয়টি নিয়ে জানতে চেয়েছি সরকারি সুবিধাভোগী হেডম্যান ও কার্বারী কেউ কি এই আন্দোলনে
আছেন কিনা। তারা জানিয়েছে যারা আন্দোলন করছেন তারা কেউ সরকারি সুবিধাভোগী না।

তিনি আরও বলেন, সভায় ৪০-৪২ জন হেডম্যান ও কার্বারী উপস্থিত ছিলো। দুপুর ২ টায় উজবাজার মিটিং হবে স্থানীয়দের সাথে। আশা করছি ভালো কিছু হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *