রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল হরিমনি ত্রিপুরার

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল হরিমনি ত্রিপুরার

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল হরিমনি ত্রিপুরার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনার খবর জানা যায়।

নিহত হরিমনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।

নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে যান হরিমনি। এ সময় পাহাড়ের ওপর দিক থেকে হঠাৎ একদল বন্য শূকর তাঁকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় পালানোর সময় তিনি শূকরের সামনে পড়ে যান। শূকরের আক্রমণে তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে রাখা হয়। এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই জানিয়ে জন ত্রিপুরা বলেন, তাঁরা মঙ্গলবার মরদেহের সৎকার করবেন। বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাকে জানানো হয়েছে।

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় নিয়ে আসার পর তাঁকে বিষয়টি জানান। এলাকাটি দুর্গম হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না। তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানাকে অবহিত করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *