উখিয়ায় নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের সন্ধান, জ্বলল আগুন

উখিয়ায় নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের সন্ধান, জ্বলল আগুন

উখিয়ায় নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের সন্ধান, জ্বলল আগুন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। পরে সেই গ্যাসে আগুন জ্বলে উঠলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ছোট ইনানী এলাকার মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য খননকাজ চালানোর সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খননকাজের একপর্যায়ে মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে সেখানে আগুন জ্বলে উঠতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তা পরে জানা যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *