লংগদুতে কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

লংগদুতে কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

লংগদুতে কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিমুলতুলী কিয়াংঘরে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার ইয়ারংছড়িতে অবস্থিত শিমুলতুলী কিয়াংঘরে এ সহায়তা প্রদান করেন লংগদু জোনের জেডএসও।

এ সময় তিনি ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানের সুষ্ঠু ও সুন্দর আয়োজন নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

লংগদু জোনের জেডএসও বলেন, সব সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *