কাশ্মীরে পাকিস্তান সেনাদের গুলিতে ২ ভারতীয় সেনা নিহত - Southeast Asia Journal

কাশ্মীরে পাকিস্তান সেনাদের গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, একদিনের ব্যবধানেই শুক্রবার (২৭ নভেম্বর) নিয়ন্ত্রণ রেখায় আবারো গুলি ছুড়েছে পাকিস্তানের সেনারা। হামলায় দুই ভারতীয় সেনা নিহত হওয়ার দাবি করেছে দেশটি। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলের সুন্দরবানি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গুলি চালায় পাক সেনারা।

ভারতের দাবি বিনা উস্কানিতে কয়েক দফা গুলি ছোড়ে। এতে পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্তরক্ষীরাও। দু’পক্ষের কয়েক দফা গোলাগুলির এক পর্যায়ে দুই ভারতীয় সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারান। ওই সেক্টরে দায়িত্ব থাকা ভারতীয় বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের বাহিনী সীমা লঙ্ঘন করে ভারতীয় বাহিনীর দিকে গুলি চালায়। এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলে পাক হামলায় এক জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হন। গুলিবিদ্ধ হন আরও এক বেসামরিক নাগরিক।