ভারতে এবার হোয়াইট ফাঙ্গাস, নতুন সংক্রমণ ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা - Southeast Asia Journal

ভারতে এবার হোয়াইট ফাঙ্গাস, নতুন সংক্রমণ ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে করোনাভাইরাসের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। তারমধ্যে এবার হাজির হোয়াইট ফাঙ্গাসও।

বৃহস্পতিবার দেশটির বিহার রাজ্যে ৪ জন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের একাংশের দাবি, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ছত্রাকটি।

কেন এই নতুন ছত্রাক আরও বেশি ভয়ের?
চিকিৎসকেরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শুধুমাত্র মুখের আশপাশের অঙ্গগুলিতেই হয়। কিন্তু হোয়াইট ফাঙ্গাস খুব দ্রুত অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। ফুসফুস, যকৃৎ, কিডনি, যৌনাঙ্গ-সমস্ত অঙ্গই অত্যন্ত দ্রুত সংক্রমিত হতে পারে এই ভাইরাসে। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তার পরে অঙ্গগুলিকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক।

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা নেই। কিন্তু নানা অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা দেখে বিজ্ঞানীদের আন্দাজ, এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে।

ইতোমধ্যেই যে ৪ জনের শরীরে এই ছত্রাকের সংক্রমণ পাওয়া গেছে, তাদের করোনার যাবতীয় উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি। তার পেছনে হোয়াইট ফাঙ্গাসের কোনো ভূমিকা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞানীদের একাংশের মত, হোয়াইট ফাঙ্গাস গর্ভবতী নারী এবং শিশুদের বেশি পরিমাণে আক্রান্ত করতে পারে। তাই অতি দ্রুত এই ছত্রাক সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন তারা।