টেকনাফে পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আব্দুল জলিলের নেতৃত্ব একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার বাসষ্টেশন রাজমহলের সামনে খায়ুকখালী পাড়া এলাকা থেকে পুরাতন পল্লান পাড়ার কামাল হোসেনর ছেলে রবিউল ইসলামকে (২৫) ৫শ পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।