রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা চায় বাংলাদেশ - Southeast Asia Journal

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা চায় বাংলাদেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ জুলাই) কম্বোডিয়ার রাজধানী নমপেনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশের বিভিন্ন খাতে ভিয়েতনামকে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, কৃষি ও আইসিটির মতো অগ্রাধিকার খাতে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য নিয়মিতভাবে প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে মন্ত্রী রোহিঙ্গা সম্প্রদায়ের দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমিকা চেয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার কম্বোডিয়ার নমপেনে আসিয়ান আঞ্চলিক ফোরামের সাইডলাইনে ইইউ-এর বৈদেশিক বিষয় ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট (এইচআর/ভিপি) জোসেপ বোরেল ফন্টেলেস-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তুলে ধরেন যা গত পাঁচ বছরে কখনো আলোর মুখ দেখেনি।