৪৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার কয়লারমুখ ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার উত্তর লক্ষিছড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় মদ ও অবৈধভাবে পাচারকালে চাঁদের গাড়ি ভর্তি বিপুল পরিমান গোল কাঠ জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটা ও বুধবার বিকেলের দিকে পৃথক পৃথক অভিযানে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ আবু খালেদ শেখ এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্ট নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

এছাড়া, বুধবার (৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লক্ষিছড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত উত্তর লক্ষিছড়া নামক স্থান হতে মালিকবিহীন কড়াই গোলকাঠসহ ১টি চাঁদের গাড়ী জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৬০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় মদ জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার পর পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং জব্দকৃত কড়াই গোলকাঠ ও চাঁদের গাড়ী রামগড় বনবিট অফিসে জমা করা হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।