জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সুদানীদের শ্রদ্ধা নিবেদন - Southeast Asia Journal

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সুদানীদের শ্রদ্ধা নিবেদন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সম্মানিত সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্ট সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিক স্হাপন করেছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মিশন এলাকা সফরকালে তিনি তা উদ্বোধন করেন।

Photo

স্থানীয় জনগন এই মহতী উদ্যোগ সাদরে গ্রহন করেছে। তারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুকরণ করে এবং জাতির পিতাকে নিয়ে রচিত বাংলা গান-তুমি বাংলার ধ্রুবতারা গেয়ে আনন্দোৎসব করেছে যা সকলের হৃদয় ছুঁয়ে যায়। তাদের এই উদযাপন ও ভালোবাসা আবারো প্রমাণ করেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছেন, যা তাকে বিশ্ব নেতার আসনে আসিন করেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদানের ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটর, দক্ষিণ করডোফান প্রদেশের পুলিশ কমিশনার, স্থানীয় ভিলেজ প্রধানগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীগণ।