পাঞ্জাবে ৪৫ হাজার একর জমি পেল পাক সেনাবাহিনী - Southeast Asia Journal

পাঞ্জাবে ৪৫ হাজার একর জমি পেল পাক সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাষবাসের জন্য পাকিস্তান সেনাবাহিনীকে ৪৫ হাজার ২৬৭ একর জমি দিয়েছে পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার।

‘করপোরেট কৃষি কাজের’ জন্য পাঞ্জাব প্রদেশের ভাক্কার, খুসাব ও শাহিওয়াল জেলার এসব জমি পাচ্ছে সেনাবাহিনী।

এই চাষাবাদ কার্যক্রমের ব্যবস্থাপনা তদারকি করবে সামরিক বাহিনী, সরাসরি চাষাবাদে যুক্ত হবে না। খবর ডনের।

পাকিস্তানের চাষযোগ্য জমির ২৭ শতাংশই অনাবাদি পড়ে রয়েছে বলে জানায় দেশটির পরিসংখ্যান দপ্তর।