টেকনাফে তিন রোহিঙ্গা কিশোরকে অপহরণ - Southeast Asia Journal

টেকনাফে তিন রোহিঙ্গা কিশোরকে অপহরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের অস্ত্রধারীরা তিন রোহিঙ্গা কিশোরকে অপহরণ করার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে টেকনাফের দমদমিয়াস্থল নেচার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলো- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা নূর কামাল (১২), নূর আরাফাত (১২) ও মো. বেলাল(১৩)।

এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ক্যাম্পের বাইরে ঘোরাঘুরি করতে গিয়ে নেচার পার্ক এলাকা থেকে তিন রোহিঙ্গা কিশোর অপহরণের শিকার হয়েছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. ইসলাম জানান, ঈদ উপলক্ষে ক্যাম্পের বাইরে ঘুরাঘুরি করছিল এই তিন কিশোর। এসময় নেচারপার্ক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।