কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ধানের চারা, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ধানের চারা, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ধানের চারা, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক পরিবারের মধ্যে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন দরগা বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন কৃষকের মাঝে বি আর ২২ ও কাটারিভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়। একজনকে ৩০ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার মতো ধানের চারা বিতরণ করা হয়। এছাড়া তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এসব বিতরণ করেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ধানের চারা, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জানা যায়, বেলা ১১টায় বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন দরগাবাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন কৃষকের মধ্যে বি আর ২২ ও কাটারিভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৩০ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার মতো চারা বিতরণ করা হয়। এ ছাড়া তাদের আনুষঙ্গিক খরচের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে ইছাপুর ও বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা এলাকায় খুঁজে খুঁজে প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ধানের চারা ও ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।