ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত - Southeast Asia Journal

ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল কর্তৃক পরিচালিত রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের শহীদ বীর উত্তম সিপাহি (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের অন্তর্ভুক্ত আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল কর্তৃক পরিচালিত রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা মানবজীবনের অন্যতম সম্পদ। জীবনের সকল কাজে তোমরা সততা অবলম্বন করবে। মনে রেখো, জীবনে সৎ হওয়ার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট। আরও মনে রাখবে- সবার আগে দেশ তারপর আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং নিজের স্বার্থ সবার শেষে। সৈনিক হিসেবে এটাই আমাদের প্রত্যয়।

মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ বলেন, আমি স্মরণ করছি- মহান স্বাধীনতাযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল মহান মুক্তিযোদ্ধাদের। যাদের রক্ত ও ত্যাগে আমরা স্বাধীন দেশের নাগরিক। বিশেষভাবে স্মরণ করছি আর্মি মেডিকেল কোরের ১৫ জন অফিসারসহ ১৩৭জন শহীদ বীরমুক্তিযোদ্ধাদের। তাদের মহান আত্মত্যাগ এই কোরকে গর্বিত ও মহিমান্বিত করেছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা এবং শান্তি রক্ষায় যে কোন সময় মানবতার সেবায় এই কোরের আত্মত্যাগ ও সাহসিকতা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত-নন্দিত।

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর আসাদুজ্জামান অনিক। সার্বিক তত্ত্বাবধানকারী অফিসারের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল সৈয়দ হাসান মাহমুদ হোসেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত।

এসময় সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮১ তম সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজের মাধ্যমে ৪১৮ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোরে নবীন সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।