চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে পাচারকালে ৯শ পিস বাঁশ জব্দ করল বিজিবি

চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে পাচারকালে ৯শ পিস বাঁশ জব্দ করল বিজিবি

চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে পাচারকালে ৯শ পিস বাঁশ জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধ ভাবে পাচারকালে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থেকে ৯শ পিস বিভিন্ন প্রকার বাঁশ জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

অঅজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট এর সামনে হতে মালিকবিহীন অবস্থায় এসব বাঁশ জব্দ করে বিজিবি সদস্যরা।

জানা গেছে, এদিন দুপুর ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমূখ চেকপোস্টে কর্মরত হাবিলদার জাফরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট এর সামনে হতে মালিকবিহীন ৯০০ পিস বিভিন্ন প্রকার বাঁশ জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত বাঁশগুলো প্রয়োজনীয় কার্যক্রম শেষে নিকটস্থ সীতাকুন্ড বনবিটে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, প্রাকৃতিক সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে তৎপর রয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed