ত্রিপুরাদের নারান এবং পোমাং অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ত্রিপুরা যাচ্ছেন পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরা - Southeast Asia Journal

ত্রিপুরাদের নারান এবং পোমাং অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ত্রিপুরা যাচ্ছেন পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে স্বতন্ত্র রীতি-নীতি ও প্রথাগত আইন বাস্তবায়ন সম্পর্কিত একটি আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ত্রিপুরাবাসীকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মতো নিজেদের মধ্যকার ছোট-খাট বিরোধ মিমাংসা, রীতি-নীতি ও প্রথাগত আইন প্রনয়ণের ক্ষমতা প্রদান করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ উপলক্ষ্যে ত্রিপুরা রাজ্যের নারান এবং পোমাং (হেডম্যান-কার্বারী) অভিষেক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ভারতের ত্রিপুরা যাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা। তিনি আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার ত্রিপুরাদের নারান এবং পোমাং অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সূত্র মতে, ত্রিপুরার চুবালায় বুথু সংগঠনের আয়োজনে ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রোয়াজাপাড়ার উচ্চ বিদ্যালয় মাঠে ১ম রাজ্য পর্যায়ে আয়োজিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, ত্রিপুরার মহারাজা এইচ এইচ প্রদ্যুৎ কিশোর মানিক্য। এছাড়া প্রধান অতিথি হিসেবে লোকসভার সংসদ সদস্য রেবতী কুমার ত্রিপুরার উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে, লোকসভার সাবেক সংসদ সদস্য জিতেন্দ্র চৌধুরী ও বাংলাদেশ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে ত্রিপুরা চুবালায় বুথু সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সচিন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকজন এমএলএ সহ গন্যমান্য ব্যক্তিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র জানিয়েছে, অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় প্রথমবারের নারান এবং পোমাং (হেডম্যান-কার্বারী) প্রথার প্রচলন শুরু হচ্ছে।

You may have missed