খাগড়াছড়িতে রহস্যজনক আগুনে পুড়লো বিদ্যালয়ের কয়েকটি শ্রেণী কক্ষ

খাগড়াছড়িতে রহস্যজনক আগুনে পুড়লো বিদ্যালয়ের কয়েকটি শ্রেণী কক্ষ

খাগড়াছড়িতে রহস্যজনক আগুনে পুড়লো বিদ্যালয়ের কয়েকটি শ্রেণী কক্ষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে রহস্যজনক ভাবে আগুনের সূত্রপাতে পুড়লো পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কয়েকটি শ্রেণীকক্ষ।

রোববার বিকেল ৩ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খাগড়াছড়িতে রহস্যজনক আগুনে পুড়লো বিদ্যালয়ের কয়েকটি শ্রেণী কক্ষ

আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে এক ঘন্টারও বেশী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটেন এক ঘন্টার বেশী সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঈদুল আযহার ছুটি থাকায় বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ছিল। পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি মতে পরিত্যক্ত ছিল শ্রেণীকক্ষ গুলো। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত কিছু বলা যাবে না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *