আফগানিস্তানের কাবুলের কেন্দ্রস্থলে বিস্ফোরণ, নিহত একাধিক

আফগানিস্তানের কাবুলের কেন্দ্রস্থলে বিস্ফোরণ, নিহত একাধিক

আফগানিস্তানের কাবুলের কেন্দ্রস্থলে বিস্ফোরণ, নিহত একাধিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কাবুলের কেন্দ্রস্থলের একটি হোটেলে সোমবার প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে বলে আফগান সরকার ও নগর পুলিশের বরাতে জানানো হয়েছে। ঘটনাস্থলের কাছে দমকলকর্মীদের উপস্থিতি একজন এএফপি সাংবাদিক প্রত্যক্ষ করেছেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘কাবুল শহরের চতুর্থ জেলা শাহর-ই-নও এলাকার গুলফারোশি স্ট্রিটে একটি হোটেলে বিস্ফোরণ ঘটেছে, এতে হতাহতের ঘটনা ঘটেছে।’ তবে তিনি বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এএফপিকে বলেন, ‘আমাদের কাছে হতাহতের তথ্য রয়েছে—আহত ও নিহত উভয়ই আছে।’

শাহর-ই-নও এলাকাটি বিদেশীদের আবাসস্থল এবং কাবুলের সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।