চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাত আটক

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাত আটক

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাত আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাত আক্কাস আলী (৩০) আটক হয়েছেন। এ সময় তার বসতঘর থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পরিচালিত এক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুনারুঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও মাদক কারবারে জড়িত কুখ্যাত অপরাধী আক্কাস আলীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী আক্কাস আলীর বসতঘরে পৃথক অভিযান চালায়। অভিযানের সময় তার ঘর থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাপাতি, একটি ছোট ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আটককৃত আক্কাস আলী চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল্লাহ তালুকদার বলে জানা গেছে। অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী নিয়মিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে, যার ফলে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed