ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে আহ্বান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে আহ্বান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন দেশের রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অগ্রাধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলোকে চুক্তির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নসহ ৫ দফা দাবি অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়।

চিঠিটি ইতোমধ্যে বিএনপি, সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ, গণসংহতি আন্দোলন, এনসিপি, জামায়াতসহ নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও জোটকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত একটি বৈচিত্র্যময় অঞ্চল। দীর্ঘ দুই যুগের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে ১৯৯৭ সালে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ স্বাক্ষরিত হলেও চুক্তির মৌলিক বিষয়সমূহ বাস্তবায়িত হয়নি এবং পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধান হয়নি।

আন্দোলন উল্লেখ করেছে, আগামী নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক উন্নয়ন নিশ্চিত করার একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। চিঠিতে ৫ দফার মধ্যে বিশেষভাবে বলা হয়েছে, পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, পার্বত্য আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিকীকরণ, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা এবং জুম্ম শরণার্থীদের পুনর্বাসন ও ভূমি অধিকার নিশ্চিতকরণ।

এছাড়া পার্বত্য জনগণকে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে অংশীদার করা হবে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে পার্বত্য সমস্যার সমাধান ও চুক্তির যথাযথ বাস্তবায়নকে প্রাধান্য দেবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed