শ্মশানের পাশে পড়ে থাকা নবজাতক উদ্ধার, রাজস্থলীতে চাঞ্চল্য

শ্মশানের পাশে পড়ে থাকা নবজাতক উদ্ধার, রাজস্থলীতে চাঞ্চল্য

শ্মশানের পাশে পড়ে থাকা নবজাতক উদ্ধার, রাজস্থলীতে চাঞ্চল্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শ্মশানের পাশে পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাগল খাইয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাটে শিশুটিকে দেখতে পান স্থানীয় এক বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা প্রেমত কুমার দে শ্মশানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান এবং স্ত্রীর সম্মতিতে লালন-পালনের ইচ্ছা প্রকাশ করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য থুইচি মং মারমা জানান, কে বা কারা নবজাতক শিশুটিকে সেখানে রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শিশুটিকে পাওয়ার পর প্রেমত কুমার দে ও তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের আহমেদ বলেন, এখনো পর্যন্ত নবজাতকটির বাবা-মায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে শিশুটিকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, বিষয়টি জানার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে শিশুটির অভিভাবক বা স্বজনদের খুঁজে বের করতে এলাকায় মাইকিং করা হয়েছে। তবে রাত পর্যন্ত কেউ দাবি নিয়ে আসেনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তা করা হবে।

প্রসঙ্গত, নবজাতককে এভাবে পরিত্যাগের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed