ভোররাতে সায়দাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযান: অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ গ্রেফতার ৬

ভোররাতে সায়দাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযান: অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ গ্রেফতার ৬

ভোররাতে সায়দাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযান: অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ গ্রেফতার ৬
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর সায়দাবাদ এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক কারবারের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও রেললাইন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভোররাতে সায়দাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযান: অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ গ্রেফতার ৬

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মোঃ জনি (৩৫), মোঃ জাহিদুল ইসলাম (৩৮), ওমর ফারুক (৩৪), সজিব (৩০), আশিক (২৬) ও প্রেমা খাতুন (২১) নামের ছয়জনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনী দুইটি বিদেশি পিস্তল, আট রাউন্ড পিস্তলের গোলাবারুদ, তিনটি ককটেল, পাঁচ হাজারেরও বেশি পিস ইয়াবা, ২৭০ প্যাকেট হিরোইন, বিদেশি মদ, আট লক্ষাধিক টাকা নগদ অর্থ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের পরিমাণ দেখে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা এটিকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।

ভোররাতে সায়দাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযান: অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ গ্রেফতার ৬

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীতে অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই সায়দাবাদ এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে, যা নগরবাসীর নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।