হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক দাম প্রায় ২ কোটি টাকা।

শুক্রবার ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি চৌকশ আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির টহল দল সংকেত দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক যানবাহনটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে কৌশলে লুকানো ভারতীয় কসমেটিকস ও বিপুল পরিমাণ ওষুধ (মেলানোসাইল) উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, পাচারের উদ্দেশ্যে আনা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।